1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান – সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৯২ Time View

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান
– সেলিমুজ্জামান সেলিম

আশিকুর রহমান মুন্সি ঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শনিবার ( ০১ নভেম্বর ) সন্ধ্যা ৭ টায় গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রামে গ্রামে, পাড়া–মহল্লায়, প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য–ধানের শীষের বিজয় নিশ্চিত করা। আগামী নির্বাচনে বিজয় অর্জন করে মুকসুদপুর-কাশিয়ানী আসনকে একটি শক্তিশালী সংসদীয় আসনে পরিণত করতে হবে। এজন্য সকল কে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এ দুই উপজেলার অর্থনৈতিক, পর্যটনসহ বৈধ সব ব্যবসায় বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যায়। বর্তমান সময়ে কাশিয়ানী ও মুকসুদপুরের জনগণ ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এই অন্ধকার পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়ুন।’

এসময় অনেকের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ সভাপতি মহাসিন সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম সাহিদ, মহিলাদলের নেত্রী সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho