1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ খান মাহমুদ রাজু ঃ

  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৯ Time View

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ
খান মাহমুদ রাজু ঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

সোমবার বিকেলে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণার সঙ্গে সঙ্গেই মুকসুদপুর- কাশিয়ানী তৃণমূল রাজনীতিতে যেন নতুন উচ্ছ্বাসের সঞ্চার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে অভিনন্দনের বন্যা।

দীর্ঘদিন ধরে মুকসুদপুর-কাশিয়ানী এলাকায় বিএনপির রাজনীতিকে সক্রিয় রাখার পিছনে অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন সেলিমুজ্জামান সেলিম। দলের দুঃসময় থেকে আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্বে তাঁর উপস্থিতি ছিল দৃশ্যমান। ফলে মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মুখে এখন একটাই কথা- “দলের সঠিক সিদ্ধান্ত হয়েছে।”

মনোনয়ন পাওয়ার পর সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি কৃতজ্ঞ দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি। এই মনোনয়ন শুধু আমার নয়, মুকসুদপুর ও কাশিয়ানীর প্রতিটি নেতাকর্মীর সম্মানের প্রতীক।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা করবো। মুকসুদপুর- কাশিয়ানীর মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের অঙ্গীকারেই মাঠে নামবো।”

মনোনয়ন ঘোষণার পর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে শুরু হয়েছে ব্যস্ততা।
একাধিক নেতা জানিয়েছেন, “এবার মুকসুদপুর-কাশিয়ানীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হবে। জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেলিমুজ্জামান সেলিমের মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা বিএনপিকে নতুন করে আত্মবিশ্বাসী করছে। এখন দেখার বিষয়- নির্বাচনের মাঠে তিনি কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho