1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মনোনয়ন পেয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে নিষেধ করলেন সেলিমুজ্জামান

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

মনোনয়ন পেয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে নিষেধ করলেন সেলিমুজ্জামান

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী- মুকসুদপুর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম । তিনি বিএনপির জাতীয় নির্বাহী ল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সারাদেশের বিএনপি ২৩৭ টি আসনের ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে সেলিমুজ্জামান সেলিম দলীয় প্রতিকের জন্য মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।

দলীয় মনোনয়ন পেয়ে সেলিমুজ্জামান সেলিম তার নিজের ফেসবুক পেজে লিখেন, আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। পরে গোপালগঞ্জ-১ আসনের দলীয় একাধিক নেতাকে ফোন করে কোনো ধরণের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

মুকসুদপুর উপজেলার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু এ তথ্য জানান।

এদিকে দলীয় মনোনয়ন পেয়ে গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমার দল এবং এ দেশের মানুষ বহু কষ্ট এবং ত্যাগের বিনিময় দেশ আজ নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি নিজেকে উপজেলার সাধারণ জনগণের উন্নয়ন করার কাজে নিজেকে বিলিয়ে দেব।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho