1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য – সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩১৭ Time View

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য
– সেলিমুজ্জামান সেলিম

খান মাহমুদ রাজু ঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য।”

৭ নভেম্বর শুক্রবার বিকালে মুকসুদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে বিজয়ী হয়ে এ আসনটি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।”
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় বক্তৃতা
করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাস,
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু,
উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আউয়াল ফকির, ফিরোজ আহম্মেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম সাহিদ, যুবদল নেতা সৈয়দ লুৎফর রহমান তুষার, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইনসহ আরো অনেকে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho