1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অভিযানে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ কয়ায় জনমনে স্বস্তি

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অভিযানে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ কয়ায় জনমনে স্বস্তি

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

জনস্বার্থে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহাজাহান সিরাজের যৌথ অভিযানে বুধবার (৫ নভেম্বর) উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের তাড়াইলে ও রাধাগঞ্জ ইউনিয়নের বুজুর্গকোনা মাদারবাড়ীর মৎস্য খামারের সামনে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, কতিপয় অসাধু প্রভাবশালী মৎস্য খামারী সরকারি খাল, সরকারি ব্রীজের নিচে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং সাধারণ জনগণের বসতবাড়ি ও সরকারি রাস্তার পাশে কোন ধরনের স্থায়ী প্রটেকশন না দিয়ে মৎস্য চাষ করার ফলে উক্ত স্থানদ্বয়ের অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়।

এসময় কোটালীপাড়ার সকল মৎস্য খামারীদের উদ্দেশ্যে ভবিষ্যতে এহেন সকল প্রকার অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকর নির্দেশ প্রদান করা হয়, তা না হলে পরবর্তীতে জরিমানা ও সরকারি বিধি- বিধানের নিয়মের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জনানো হয়।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করায় স্থানীয় কৃষক, জেলে ও এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এসময় কোটালীপাড়া জুড়ে প্রভাবশালী মৎস্য খামারীদের দ্বারা নির্মিত সকল প্রকার অবৈধ বাঁধ দ্রুত অপসারণের দাবি জানান তারা বিশেষ করে পুনরায় দখল হওয়া কুশলা- রাধাগঞ্জ খালটি তারা দ্রুত অপসারণের দাবি জানান। এ বিষয়টি নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত উপজেলা প্রশাসন খালটি অবমুক্ত না করায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho