1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে

‎“যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়” —আলহাজ্ব এম.এ.হান্নান ‎

  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View


‎“যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়” —আলহাজ্ব এম.এ.হান্নান

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জঃ

‎ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, “আজ বিএনপি ও এ দেশের আপামর জনসাধারণের জন্য একটি বিশেষ দিন। এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন যাত্রাপথে নিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল।”
‎তিনি আরও বলেন, “বছর ঘুরে আবারো সেই দিন ফিরে এসেছে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে, আপনারা আমাকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কতটা ভালোবাসেন। এখনো হতাশ হওয়ার কিছু নেই। দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা চূড়ান্ত নয়। আমরা বিশ্বাস করি, তারেক রহমান সাহেব অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই কেউ দলের বা কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমরা দলের সাথেই আছি। দল আমাদের মনের ভাষা বুঝবে—যদি না বুঝে, তবে আপনারাই আমার শেষ ভরসা। আপনারা যে সিদ্ধান্ত জানাবেন, আমি আপনাদের পাশেই থাকব। আশা করছি, দলও আমার পাশে থাকবে।”
‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।
‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম পাটওয়ারী, আব্দুর রহমান, আলমগীর পাটওয়ারী, মাহবুবুর রহমান মফু ও মাসুদ বেপারী।
‎এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও আমির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন।
‎সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho