1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে হাসপাতাল কনফারেন্স রুমে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে হাসপাতাল কনফারেন্স রুমে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত
খান মাহমুদ রাজু ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনোষ ভট্টাচার্যের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজেদ হোসেন আমোদ মোল্লাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, এই টিকা ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। আমরা এ উপজেলায়, গত ৯ নভেম্বর পর্যন্ত ৬৭ হাজার ৮ শত ৩৬ জন শিশুকে টিকা দিয়েছি। অনেক শিশু এখনো টিকা নেয়নি, বেশির ভাগ অভিভাবক গুজবে বিশ্বাস করে টিকা দিতে চাচ্ছে না। আবার অনেক শিশু অসুস্থ থাকায় টিকা নিতে আসে নাই। কমিউনিটিতে শেষ হলে দুই দিন হাসপাতালে এসে টিকা দিতে পারবে। এছাড়াও আগামী এক সপ্তাহ আমাদের ইপিআই টিকা কেন্দ্রে এসে এসব শিশুদের টিকা নিতে পারবে। নয় মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশু এই টিকা নিতে হবে। যে সকল শিশুদের রেজিষ্ট্রেশন করে নাই, এরাও টিকা নিতে পারবে। আমাদের মাঠ কর্মীরা তাদের রেজিষ্ট্রেশন করে টিকা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho