1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ জামাত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ Time View

গোপালগঞ্জ জামাত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) কাঠি হাই স্কুল মাঠে এক বিশাল কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়, যা সংগঠনের প্রতি কর্মীদের আগ্রহের প্রতিফলন ঘটায়।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা জুলফিকার শেখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য (গোপালগঞ্জ-২) অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। জেলা সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান। সদর উপজেলার নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শমশেদ আলী।পৌরসভা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি অ্যাডভোকেট আজমল হোসেন সরদার কর্মীদের জনগণের কল্যাণে ও সেবামূলক কাজে নিবেদিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন নেতৃত্ব তৈরিতে বিশ্বাসী যা সমাজের নৈতিক ও চারিত্রিক পরিবর্তনের জন্য কাজ করবে। তিনি সমাজে প্রচলিত অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানান।
বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দেন। প্রধান অতিথি অ্যাডভোকেট আজমল হোসেন সরদারকে সমর্থন জানিয়ে বক্তারা কর্মীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho