1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা

কোটালীপাড়ায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ডিসি মুহম্মদ কামরুজ্জামান

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

কোটালীপাড়ায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) এর পদোন্নতি জনিত বদলির কারণে কোটালীপাড়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুম “লাল শাপলা’য় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সম্প্রতি খুলনা বিভাগীয় ওয়াসা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য বদলির প্রজ্ঞাপন প্রাপ্ত গোপালগঞ্জ জেলা প্রশাসকের গর্বিত পিতা-মাতা ও সহধর্মিণী সহ সন্তানেরাও উপস্থিত ছিলেন। উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদানের এ অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের আপনজনেরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

এ সময় বিদায়ী জেলা প্রশাসকের যোগ্যতা, কর্ম দক্ষতা ও বিভিন্ন কৃতিত্ব তুলে ধরে বক্তব্য রাখেন – কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সহকারী প্রকৌশলী রাজীব কুমার ভক্ত, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সাংবাদিক- রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মওলানা ইলিয়াস হোসেন, তহশিলদার জাহাঙ্গীর হোসেন, প্রভাষক কৃষ্ণ বিশ্বাস, প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সভাপতি ফায়েকুজ্জামান শেখ প্রমুখ।

এসময় সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ও অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho