1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

১৩ নভেম্বর গণপরিবহন চলবে কি না, জানাল মালিক সমিতি

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২০২ Time View

১৩ নভেম্বর গণপরিবহন চলবে কি না, জানাল মালিক সমিতি
নিজস্ব প্রতিনিধিঃ
নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনের দিনও দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি বলেন, আগামীকালও অন্য দিনের মতো সড়কে গণপরিবহন চলবে। তবে কোথাও কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে, সে জন্য পরিবহন মালিক ও টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত বিএনপির, ফোন দিচ্ছেন তারেক রহমান

তিনি আরও জানান, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক পরিবহন শ্রমিকের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনায় বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা রাতভর ও আগামীকাল বাস টার্মিনাল পাহারা দেবেন বলেও জানান তিনি।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। সাধারণ দিনের তুলনায় আজ রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনও কম দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho