1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গাছের চারা বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯১ Time View

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গাছের চারা বিতরণ

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার সহযোগিতায় বিভিন্ন প্রকার ফলের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় কোটালীপাড়া থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ফলের চারা বিতরণ করেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিম।
এসময় উপজেলা জামায়াতের আমির সোলায়মান বিশ্বাস, নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বায়তুলমাল সম্পাদক মো: মহিবউল্লাহ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, রাধাগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা মামুনুর রশিদ, শুয়াগ্রাম সভাপতি ফরিদুজ্জামান ও আমতলী সেক্রেটারি মাওলানা আসলাম উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী তথাকথিত রাজনৈতিক প্রোগাম নিয়েই শুধু মাঠে থাকে না। মানুষের কীভাবে কল্যাণ হবে সেটা বিবেচনা করেই জামায়াত কর্মসূচি দেয়।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জেলাটি বসবাসযোগ্য করে গড়ে তোলার লক্ষে গাছ লাগানোসহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে জামায়াত। এরই ফলশ্রুতিতে আজকে গাছের চারা বিতরণ করা হচ্ছে।
রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে, ভয় বা প্রলোভনে নয়। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকেও করতে দেব না। জামায়াতে ইসলামী জয়ী হলে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে। এজন্য আগামী সংসদ নির্বাচনে সবাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের শন্তি-শৃঙ্খলা রক্ষা ও দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho