1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ সদস্য আহত

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ সদস্য আহত

কে এম সাইফুর রহমান, 
নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। পরে তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।  

সোমবার (১৭ নভেম্বর) রাত অনুমান ১০ টার দিকে কোটালীপাড়া থানায় একটি এবং উপজেলা পরিষদ লক্ষ্য করে দুইটি ককটেল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। 

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, কোটালীপাড়া থানার নারী পুলিশ সদস্য আইরিন নাহার (৩১), পুলিশ সদস্য আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। আহত পুলিশ সদস্যরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য  জানিয়েছেন। ওই চিকিৎসক বলেন, আহতরা আমাকে জানিয়েছেন, থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিলো। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho