1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে নবাগত ডিসি মোঃ আরিফ -উজ-জামানের সাথে সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের মতবিনিময়

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ Time View

গোপালগঞ্জে নবাগত ডিসি মোঃ আরিফ -উজ-জামানের সাথে সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের মতবিনিময়

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামানের সাথে সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট উপসচিব মোঃ আরিফ -উজ-জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ -উজ-জামান উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, “গোপালগঞ্জ উন্নয়ন ও শান্তির একটি অনন্য জেলা। প্রশাসনের সাথে সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করলে জনগণকে সেবা প্রদান আরো সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমাতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তী, উপজেলা সমাজসেবা অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho