1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী খালেদা জিয়া মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২২১ Time View

সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী খালেদা জিয়া মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে

– সেলিমুজ্জামান সেলিম

মুকসুদপুর, গোপালগঞ্জ:

সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী খালেদা জিয়া মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের।

শুক্রবার (২১নভেম্বর) বিকালে তার নির্বাচনী এলাকা মুকসুদপুরের বাঁশবাড়িয়ায় উপজেলা ও ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সেলিমুজ্জামান সেলিম।

এ সময় তিনি বলেন, আমাকে প্রার্থী মনোনয়ন দেয়ার পর থেকেই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাংঙ্ক্ষার বাস্তবায়ন করব ইনশাল্লাহ এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, আশা করি, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে, এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, একটি সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এবার পক্ষপাতিত্ব হওয়ার কোনো সুযোগ নেই এবং এবার আপনার ভোট আপনি দিবেন, অন্য কারও দেওয়ার সুযোগ নেই।

ওই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন,
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী।

উপজেলা মহিলাদলের সভানেত্রী জোহরা আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রূপালতা মন্ডলের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র মহিলা সম্পাদক ফারজানা মাহবুব, পৌর মহিলা দলের সভাপতি নিশাত জাহান, মহিলা নেত্রী মুক্তা খানম, ফারজানা নিপাসহ অনেকে।

কর্মি সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho