1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে
– সেলিমুজ্জামান সেলিম

মাহমুদ খান রাজু ঃ

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুকসুদপুর উপজেলার রাঘদীর মোল্লাদী বাজারে রাঘদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন,“আমাকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই এলাকায় ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন।”

তিনি আরও বলেন,“নির্বাচিত হতে পারলে বিএনপি ঘোষিত ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন করব ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন,“বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। আপনারা আমাকে বিজয়ী করলে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন,“একটি সরকারের পতন হয়েছে, সামনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এবার পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। আপনার ভোট আপনি দেবেন, অন্য কারও দেওয়ার সুযোগ থাকবে না।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho