1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪৭ Time View

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী ডাঃ কে এম বাবর জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ বড়বাজার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ডাঃ কে এম বাবর তার নির্বাচনী সভা- সমাবেশকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, সদস্য অ্যাড. এস এম তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা,, সাংগঠনিক সম্পাদক হাসানুল  বান্না, জেলা যুবদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho