1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২১ Time View

মুকসুদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা

মেঃমঈনুল ইসলাম শুভ ঃ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদের হবে উন্নতি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বনগ্রাম বাজার মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের বাস্তবায়ন, প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়ন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং এলএসপি প্রবীর ও সুকান্ত মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সফল খামারী লিয়াকত হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম এবং সাংবাদিক টুটুল মল্লিকসহ অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আবুল হাছনাত প্রাণীসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বনগ্রাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে খামারী, পশুপালন সংশ্লিষ্ট উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho