1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে -সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৯৮ Time View

বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে
-সেলিমুজ্জামান সেলিম

মুকসুদপুর( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেলিমুজ্জামান বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আসুন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই।

বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করে যাবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই একসঙ্গে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ।”

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন।”

ওই সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বিশ্বাস, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান বাপ্পী।

মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও ব্যবসায়ী রিপন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবী হাদীউর রহমান দীপু, ব্যবসায়ী ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি অখিল কুমার সাহা, উত্তম দাস, সাবেক মেম্বর নারায়ণ সাহা, বিমল সাহা, শিক্ষক অরবিন্দ রায়, বিএনপি নেতা বলরাম সরকার, ব্যবসায়ী সঞ্জিত সরকার, অচিন্ত সরকার, প্রহ্লাদ কর্মকার, গৌর ঘোষ, তাপস কুণ্ডুসহ আরও অনেকে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho