1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ শহরের জিমি হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২১২ Time View

গোপালগঞ্জ শহরের জিমি হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে হোটেলের ৫০৫ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে আলহাম মিয়া জিমি হোটেলে ওঠেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০৫ নম্বর রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এসময় তার কাছ থেকে কয়েকটি আইডি কার্ড, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি শাহ আলম জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত আলহাম মিয়া রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউছুব মোল্যার ছেলে। নিহতের পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho