1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন – সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫৮ Time View

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন
– সেলিমুজ্জামান সেলিম

মোঃমুঈনুল ইসলাম শুভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে মুকসুদপুরের বড়ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ননীক্ষির ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে ঐক্য ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিয়েছিলেন। আসুন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

তিনি আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই একসঙ্গে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। ধর্ম যার যার, উৎসব সবার। কে হিন্দু, মুসলমান বা খ্রিস্টান, এটাই বড় পরিচয় নয়; আমাদের আসল পরিচয় আমরা মানুষ।

সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, এদেশে আর সেই পুরানো দিনের আমি ডামির নির্বাচন, দিনের ভোট রাতে বা ১৫৩টি সিট বিনা ভোটে নির্বাচিত-এই রকম নির্বাচন কিন্তু আর হবে না। তাই আজকে সময় এসেছে, সুযোগ এসেছে আপনাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বাধীনতা ও সর্বভৌম রক্ষার জন্য ভোট দিয়ে দেশ গঠন করার সুযোগ দিতে হবে। আবার স্বনির্ভর বাংলাদেশ গড়ার কিন্তু সুযোগ এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাতে আপনারা ধানের শীষে ভোট দিন।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জুবায়ের আল মামুনের সভাপতিত্বে এবং ক্ষুদ্র রিন বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য মোঃ জুয়েল শেখের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, ননীক্ষির ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুস ছামাদ সরদার, সমাজসেবী ছরোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, যুবদল কেন্দ্রিয় নেতা মাহমুদুল হাসান বাপ্পি, সমাজসেবী শেখ মোঃ জিন্নাহ, ননীক্ষির ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ নিজামউদ্দীন লিটন, সমাজসেবী মোঃ কামাল শেখ, বাসু আলম, লিয়াকত শেখ, বাবুল শেখ, আবেদ আলী শেখসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho