1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন নবাগত ডিসি আরিফ-উজ-জামান

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন নবাগত ডিসি আরিফ-উজ-জামান

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান।

শনিবার (২৯ নভেম্বর) তিনি  টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, ২৭ নং ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৩ নং তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯ নং পাকুড়তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ নং ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিপিএম, পিপিএম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। 

পরে জেলা প্রশাসক কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসা, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন, উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়, সোনাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুশলা নেছারিয়া সিনিয়র দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। 

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho