1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা

খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন – সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ Time View

খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন
– সেলিমুজ্জামান সেলিম

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামীর বাংলাদেশ আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে স্বপ্ন নিয়ে ৩১ দফা এ জাতির কাছে উপহার দিয়েছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আপনাদের এই তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। কিছু মুখোশধারী নেতা চক্রান্ত, ষড়যন্ত্র করলেও এই তৃণমূলের নেতাকর্মীরাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুকসুদপুরের আদমপুর বাজারে গোবিন্দপুর ইউনিয়নের
৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে, বিগত দিনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন থেকে অনেক ভিন্ন নির্বাচন হবে। আমরা ২০০৮ সালের নির্বাচনে দেখেছি মঈনুদ্দিন-ফখরুদ্দিনের একটি সাজানো নির্বাচন, ২০১৪ সালে দেখেছি ১৫৩টি বিনা ভোটে জয়ী হয়ে একটি দল ক্ষমতা গ্রহণ করেছিল, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতে হয়েছিল, ২০২৪ সালে দেখেছি আমি-ডামি নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এই নির্বাচনের মতো আর হবে না। এজন্য আমি বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, আগামী নির্বাচন এ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা যারা একটি সরকারের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা প্রতিশোধে বিশ্বাসী না, এজন্য আমি আমার কাশিয়ানী মুকসুদপুর ভোটারদের বলবো, এই এলাকার শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায় তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকবে হবে, আমি সবসময় সম্প্রীতির রাজনীতি করি, আমি কখনোই কোনো দাঙ্গা-হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাসী না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমাদের ছদ্মবেশে অনেক মানুষ রয়েছে, তারা নিজেরাও হয়তো চায় না আগামীতে বিএনপি ভালো কিছু করুক। আমি চাই, এই তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের, আপনারা সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে দিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করব, এটাই হোক আজকে আমাদের শপথ।

সেলিমুজ্জামান আরও বলেন, তাই আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের রূপকার হবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান।

তিনি আরও বলেন, ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন বীরের রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, যেকোনো মূল্যে তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। তাই আসুন সবাই মিলে শহীদ জিয়ার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের প্রার্থীদের ভোট দিন এবং বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে।

অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম মুন্সী, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুর ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho