1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করেন।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং রং- বেরঙের বেলুন উড়িয়ে এ দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

উদ্বোধনের পর জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এরপরে দুর্নীতিপ্রতিরোধে জেলা প্রশাসন ভবনের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর দাঁড়িয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও -কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রামপ্রসাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা সিভিল (সার্জন) ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সোহেল পারভেজ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, সহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেশ থেকে চিরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

এছাড়াও জেলার মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho