1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের মিছিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের মিছিল অনুষ্ঠিত

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ ০২ আসনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।
আজ (১২ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচন পরিচালক সমশের মোল্লা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আজমল হোসেন সরদার বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই।
তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho