1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মঈনুল ইসলাম শুভ ঃ
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাছনাত। এতে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লা, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির উদ্দিন আহমেদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুকসুদপুর থানা, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho