1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদগঞ্জে বিজয় দিবস উপলক্ষে পূর্ব কাছিয়াড়া যুব সমাজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ Time View

ফরিদগঞ্জে বিজয় দিবস উপলক্ষে পূর্ব কাছিয়াড়া যুব সমাজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
‎
‎ফরিদগঞ্জ প্রতিনিধি:
‎মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব কাছিয়াড়া এলাকায় পূর্ব কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
‎(১৬ ডিসেম্বর ২০২৫) মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সুলতান আহমেদ পলোয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সানাউল্লাহ পলোয়ান, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার এফ. এ. মানিক, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারু,ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্য মো. ইসমাইল রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম রামিম, বিশিষ্ট সমাজসেবক, পারভেজ হোসেন পলোয়ান, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত তপাদার।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রশিদ (দীপ্ত) খান, মো. শহিদউল্ল্যা (ছানার) পলোয়ান, মো. খোরশেদ পলোয়ান, মো. শেখ ফাহাদ, মো. সজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
এ সময় আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন তরুণ সাংবাদিক মোঃ ইয়াছিন পালোয়ান ও মোঃ নাঈম হোসেন পালোয়ান।
‎দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সামাজিক ঐক্য ও সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
‎আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho