1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বাইউস্টে “প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারেজমেন্ট এন্ড এবিউজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ Time View

বাইউস্টে “প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারেজমেন্ট এন্ড এবিউজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এ “প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারেজমেন্ট এন্ড এবিউজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এবিউজ (PSEA) কমিটি কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম।

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই সালমা পারভীন সুমা, প্রেসিডেন্ট, প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এবিউজ (PSEA) কমিটি, স্বাগত ও উদ্বোধনী ভাষণ দেন। তিনি PSEA কমিটির লক্ষ্য ও কার্যকারিতা তুলে ধরেন।

সেমিনারটির উদ্দ্যেশ্য ছিল যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে প্রয়োগ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বাইউস্ট ক্যাম্পাসে যৌন হয়রানি বা নির্যাতন একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে সবার সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল হওয়া আবশ্যক। বিশেষ অতিথি ব্যারিস্টার রাশনা ইমাম যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক আইন এবং সুপ্রিম কোর্টের দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়। সবশেষে, PSEA কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho