1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোবিপ্রবি’র স্বাধীনতা দিবস হলে রিডিং রুম উদ্বোধন, চালু হচ্ছে প্রভোস্ট অ্যাওয়ার্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

গোবিপ্রবি’র স্বাধীনতা দিবস হলে রিডিং রুম উদ্বোধন, চালু হচ্ছে প্রভোস্ট অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) স্বাধীনতা দিবস হলে রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হলের প্রভোস্ট আসাদুজ্জামান খানকে নিয়ে রিডিং রুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, হলের সহকারী প্রভোস্ট ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমি এরকম একটা শুভ কাজের শরিক হতে পেরে অত্যন্ত আনন্দিত। হল প্রভোস্টের আন্তরিকতার কারণে এই রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় চায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে। আমি চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সংকট নিরসনের। কিন্তু লাল ফিতার দৌরাত্মের কারণে সর্বত্র ধীরগতিতে চলতে হচ্ছে। আর্থিক বরাদ্দের জন্য একাধিক ফাইল মন্ত্রণালয় ও ইউজিসিতে জমা দেওয়া হয়েছে কিন্তু তারা এখনো বরাদ্ধ দেয়নি। বরাদ্ধ ছাড়া বড় কাজে হাত দেওয়া সম্ভব না।
এ সময় তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টদের উৎসাহ জোগাতে এবং হলের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে প্রভোস্ট অ্যাওয়ার্ড চালু করা হবে। হলের আবাসিক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রভোস্টকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এতে প্রভোস্ট মহোদয়দের মধ্যে শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা বাড়বে এবং হলের সমস্যা সমাধানে সবাই সচেষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho