1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক জনের কারাদণ্ড

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ Time View

মুকসুদপুরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে, বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নওয়াব আলী ফকির (৪০) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশিয়ালিয়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে কাশালিয়া গ্রামের আঃ ছামাদ ফকিরের ছেলে নওয়াব আলী ফকিরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, অনুমতি ব্যতীত ফসলী জমি হতে মাটি উত্তোলন করায়, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho