1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শত শত শীতার্ত মানুষ পেল শীতবস্ত্র

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ Time View

গোপালগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শত শত শীতার্ত মানুষ পেল শীতবস্ত্র

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখার উদ্যোগে গত বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপক (এফএভিপি) এ. বি. এম ফারুক কাওছার।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মুহতামিম মোঃ হাফিজুর রহমান দাড়িয়া। এ বছরও শীতার্ত নারী -পুরুষ সহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হক মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড গোপালগঞ্জ -এর ব্যবস্থাপনা পরিচালক কায়েস আহমেদ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মোঃ মাহমুদুল হাচানের সঞ্চালনায় ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোস্তফা চৌধুরী, তানভীর আহমেদ হৃদয়, মুহম্মদ ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho