1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ Time View

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার পদত্যাগ

মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মো. কাবুল শেখ- কৃষি বিষয়ক সম্পাদক, ইদ্রিস শেখ- শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ হাফিজুর রহমান- শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ,
বিকাশ সরকার- সহসভাপতি, পটু লস্কর-যুগ্ম সাধারণ সম্পাদক, নুর ইসলাম মোল্যা- সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মজিবুর রহমান চুন্নু- সভাপতি, নাসির শেখ- সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া,
মোঃ মহিউদ্দীন খন্দকার আলো- সভাপতি, খন্দকার ইমাম হোসেন- সদস্য, নিরোদ বিশ্বাস-সদস্য, শুকুর খন্দকার- সদস্য ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, খান্দারপাড়া, আজাদ শেখ- সভাপতি, রাসেল শেখ আদাড়ি- সদস্য খান্দারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি।
আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho