1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

কোটালীপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে তাপস হালদার (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।
তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।
কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই  উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। 
এই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাপস হালদারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ বলেন, তাপস হালদারকে গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho