1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোবিপ্রবির অপরাজিতা হলের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ Time View

গোবিপ্রবির অপরাজিতা হলের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের নারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরাজিতা হলের প্রভোস্ট ড. রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তোমরা সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা শিক্ষাজীবন থেকে অর্জিত জ্ঞান, মেধা ও মনন দেশ-জাতির কল্যাণে নিবেদিত করবে। তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে দেখে আসছি ছাত্রদের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বেশি সুশৃঙ্খল। আবাসিক হল ক্যাম্পাস কিংবা ক্লাস রুমে যা প্রতীয়মান। আজ যারা বিদায় নিয়ে কর্মক্ষেত্রের দিকে যাত্রা শুরু করেছো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি প্রথমবারের মতো উদ্যোগ গ্রহণ করেছি গোবিপ্রবিকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান করে দেওয়ার। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের নেতৃত্বে আমরা একটি কমিটি গঠন করেছি তারা র‍্যাংকিংয়ে স্থান প্রাপ্তির বিষয়ে কার্যক্রমও শুরু করেছে।

হল প্রভোস্ট ড. রেহেনা পারভীন বলেন, আমি খুবই খুশি আজকের অনুষ্ঠানে উপাচার্য স্যার অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে আবাসিক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আমি নানামুখী উদ্যোগ গ্রহণ করি। আগামী দিনে শিক্ষার্থীরা যার সুফল ভোগ করবে। আজকে শিক্ষার্থীরা তাদের সুখস্মৃতি তুলে ধরেছে এটা আমাকে সবসময় প্রেরণা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho