1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আজমল হোসেনের নির্বাচনী কমিটি গঠন 

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

গোপালগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আজমল হোসেনের নির্বাচনী কমিটি গঠন 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদারের পক্ষে নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকে এমপি প্রার্থী জননেতা অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় বৈঠকটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। প্রিয় নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে ওঠেন এবং স্বতঃস্ফূর্তভাবে বিজয়ের প্রত্যাশায় জয়ধ্বনি দেন।

জনগণের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থায় সিক্ত হয়ে অ্যাডভোকেট আজমল হোসেন সরদার আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এই ভালোবাসাই আগামীর পথচলার সবচেয়ে বড় শক্তি বলে তিনি মনে করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho