1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে তৌহিদুল হক নামের এক ব্যক্তিকে অবৈধ অস্ত্র সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ Time View

গোপালগঞ্জে তৌহিদুল হক নামের এক ব্যক্তিকে অবৈধ অস্ত্র সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।

গোপালগঞ্জ ডিবি শাখার একটি টিম এসআই (নিঃ)/মোঃ ফারুক আলম এর নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে মেরী গোপীনাথপুর শরীফপাড়া সাকিনস্থ শরীফ তৌহিদুল হকের নিকট হতে ০১ (এক) টি দেশীয় তৈরী লোহার ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। যার বাট ও ব্যারেল সহ দৈর্ঘ অনুমান ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি, ওজন অনুমান ৬.১৮ গ্রাম, অবৈধ বাজার মূল্য ৫০,০০০/- টাকা। আসামী শরীফ তৌহিদুল হক (৪৮), পিতা-মৃত শরীফ আঃ হক, মাতা-মৃত জাহানারা বেগম, সাং – মেরী গোপীনাথপুর (শরীফপাড়া), থানা ও জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার পূর্বক গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা (মামলা) প্রক্রিয়াধীন রয়েছে বলে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho