1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ পালিত

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ Time View

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ পালিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি গোপালগঞ্জ সমাজসেবা ভবন থেকে শুরু হয়ে এনএসআই ভবন মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

দিবসটির প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখতে গিয়ে উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় গরিব ও দুঃখী মানুষের সেবার মাধ্যমে সমাজে একটি অনন্য ভূমিকা রেখে চলেছে। তিনি সমাজসেবার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহজেই পৌঁছানো যায় এবং কার্যকরভাবে সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, জনগণের সেবা করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন।

অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজসেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho