1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

শোককে শক্তিতে রূপান্তর করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে -বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ Time View

শোককে শক্তিতে রূপান্তর করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে -বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দল এখন শোকের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শোককে শক্তিতে রূপান্তর করেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

রবিবার (৪ জানুয়ারি) কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল অটুট রেখে ঘরে ঘরে গিয়ে বিএনপির আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে আরও সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশোক মৃধা, সন্তোষ বাড়ৈই, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন,বিএনপি নেতা বাবুল সিকদারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho