1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গুণীজন সম্মাননা পুরস্কার পেলেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View

গুণীজন সম্মাননা পুরস্কার পেলেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক

নিজস্ব প্রতিনিধিঃ 

সফেন – বাংলাদেশ সমাচার – ২০২৫ গুণীজন সম্মাননা পুরস্কার পেলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জ -এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক। গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং সততার জন্য তাকে এ গুণীজন সম্মাননা (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এবং দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান। 

এ সময় গোপালগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহামুদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এর আগে ২০২১ সালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি ও সঠিক সময়ে বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখায়  শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, যা স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত। এছাড়াও 

২০২২ সালে তৎকালীন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি শাহিদা সুলতানা জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি ও সঠিক সময়ে তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখায় তাকে বিশেষ সম্মাননা পুরস্কার (ক্রেস্ট) প্রদান করেন‌।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho