1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কে, এম সাইফুর রহমানকে সম্মাননা

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ Time View

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কে, এম সাইফুর রহমানকে সম্মাননা

নিজস্ব প্রতিনিধিঃ

সাংবাদিকতায় সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবত পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে সফেন -বাংলাদেশ সমাচার -২০২৫ সম্মাননা ক্রেস্ট পেলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সচিব, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান।

কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি দীর্ঘদিন যাবত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক, দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস ২৪ ডট কম, আজকের বাংলাদেশ ২৪ ডট কম, আলোকিত জনপদ ডট কম, নতুন বাজার ২৪ ডট কম, বাংলাদেশের খবর ২৪ ডট কম এ নিয়োজিত রয়েছেন। তার প্রয়াত বাবা মরহুম আকবর হোসেন কাজী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত একজন সৎ, আদর্শবান ও দক্ষ অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

গোপালগঞ্জে শনিবার (৩ জানুয়ারি) বিকালে দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কে এম সাইফুর রহমান বলেন, তিনি গত ১০ বছর যাবত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক কর্মকান্ডেও নিয়োজিত রয়েছেন। এই সম্মাননা তার দায়িত্ববোধ আরো বাড়াবে এবং সত্য ও জনস্বার্থে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি জানান।

তার এ অর্জনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল হক বাবলু, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং তার সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho