1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই – সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ Time View

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই
– সেলিমুজ্জামান সেলিম

খান মাহমুদ রাজু ঃ

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর পৌর বিএনপির ১নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। দেশনেত্রীর আদর্শকে ধারণ করে বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। তার আত্মত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিয়ার রহমান মুন্সীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও সাহিদুজ্জামান ঝিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মুন্নু মুন্সী ও রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ওই অনুষ্ঠানে আওয়ামীলীগ থেকে পদত্যাগী লখাইরচর ও প্রভাকরদী গ্রামের শতাধিক নেতাকর্মী সেলিমুজ্জামান সেলিমের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন।

তারপরে নেতাকর্মিদের নিয়ে সেলিমুজ্জামান সেলিম, পীরে কামেল শাহ সুফি হযরত লেহাজউদ্দীন আহম্মেদ (রহঃ) পীর সাহেবের মাজার জিয়ারত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho