1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে -সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ Time View

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে
-সেলিমুজ্জামান সেলিম

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার বনগ্রামে মুকসুদপুর উপজেলা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস ও দৃঢ় নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিন্নাহ শেখ, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক এবং উপজেলা সার ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি ইমরুল কায়েস।
মুকসুদপুর উপজেলা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ লিটু মুন্সীর সভাপতিত্বে এবং সার ডিলার হাবিবুর রহমান মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএডিসি সার ডিলার বাসার মোল্যা, সাব-ডিলার সুব্রত পান্ডে, আবু বক্কার শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho