1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ফরিদগঞ্জের দু প্রার্থীকে শোকজ

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ Time View

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ফরিদগঞ্জের দু প্রার্থীকে শোকজ

মোঃ নাঈম হোসেন পলোয়ান, চাঁদপুর জেলা প্রতিনিধি:

‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাও. বিল্লাল হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে। এটি করেছেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও ফেনী সিভিল জজের বিচারক সবুজ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) এ বিজ্ঞ বিচারকের আদালত এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

‎আদালতের আদেশ সূত্রে জানা গেছে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দু প্রার্থী তাদের ফেসবুক পেজে এমন কিছু পোস্ট করেছে, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সামিল। যেমন-বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফাইড ফেসবুক পেজ Lion Md Harunur Rashid থেকে গত ৬ জানুয়ারি ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত করে পোস্ট করা হয়। একই ভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাও. বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক billal Hossain miaji থেকে ছবি ও প্রতীক সম্বলিত ৭ জানুয়ারি ‘১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন’ লিখা যুক্ত ছবি পোস্ট করা হয়। এছাড়া ‘বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গোষ্ঠী’র ফেসবুক পেজ থেকেও এই ধরনের নির্বাচনী প্রচারণা নিয়মিত পোস্ট করা হচ্ছে। যেটি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।

‎যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫- এর ৩ ও ১৮ বিধির লঙ্ঘন এবং বিধি ২৭ ও তদপঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। তাই তাদের উভয়কে কারণ দর্শানোর নোটিস প্রদান করার সাথে সাথে আগামী ১৯ জানুয়ারি উভয় প্রার্থী বা তাদের উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করেন বিজ্ঞ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho