1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরা আর নেই

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View

বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরা আর নেই

মোঃ নাঈম হোসেন পলোয়ান

, জেলা প্রতিনিধি, চাঁদপুর:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার আকস্মিক মৃত্যুতে প্রশাসনসহ স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, মঙ্গলবার হঠাৎ করে ফেরদৌস আরার তীব্র মাথাব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

মরহুম ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের একজন মেধাবী প্রশাসন ক্যাডার কর্মকর্তা ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চলতি বছরের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ব্যক্তিজীবনে ফেরদৌস আরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় হলেও তার জন্ম ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি একজন শিক্ষক স্বামীর সহধর্মিণী এবং এক কন্যা সন্তানের জননী।

তার অকাল মৃত্যুতে সহকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho