1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ Time View

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, রাঙ্গামাটি বাংলাদেশের দায়িত্বশীল পর্যটন উন্নয়নের একটি জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে তিনি বলেন, পর্যটনকে কেবল গন্তব্যভিত্তিক কর্মকাণ্ড হিসেবে নয়, বরং একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত। টেকসই পরিকল্পনা, কমিউনিটির অংশগ্রহণ এবং একাডেমিক সম্পৃক্ততার মাধ্যমে রাঙ্গামাটি তার অনন্য পরিচয় অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয় পর্যটন ভিশনে অর্থবহ অবদান রাখতে পারে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

গোবিপ্রবি উপাচার্য বলেন, রাঙ্গামাটিতে পর্যটন পরিবহন, আতিথেয়তা, হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে এটি আদিবাসী জ্ঞান, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho