1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা

মোঃমুঈনুল ইসলাম শুভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, গোপালগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি মো. হাসানুর রহমান, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মুনতাসীর মামুন গৌরব, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের সকল প্রার্থীর করণীয়, অকরণীয় ও নির্বাচনী আচরণবিধির বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে প্রাথমিক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho