1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মটর শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যা মামলার রায় প্রকাশ: ৫ জনের ফাঁসি, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন 

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ Time View

মটর শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যা মামলার রায় প্রকাশ: ৫ জনের ফাঁসি, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে মটর শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। 

বুধবার (২৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় প্রদান করেন। রায়ে ৫ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩০২ ও ৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. বুলবুল শেখ ২. হেদায়েত শেখ ৩. তফসির শেখ (পলাতক) ৪. ঝন্টু শেখ (পলাতক) ৫. কিবরিয়াল কাজী। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড টটকার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অপর ৪ আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন: মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) এবং প্রিন্স খাঁ।

এছাড়া মামলার বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন: ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho