গোপালগঞ্জে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান
কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও মোঃ হামিদুর রহমান-এর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি, গোপালগঞ্জ ও বিচার বিভাগ, গোপালগঞ্জের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম।
জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলার অন্যান্য ট্রাইব্যুনাল পরিদর্শন উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি।
অনুষ্ঠানে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম- সেবাসহ
জেলা বিচার বিভাগীয় কর্মকর্তাইণ, জেলা আইনজীবী সমিতির অন্যান্য কর্মকর্তাগণ এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মাননীয় বিচারপতিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মাননীয় বিচারপতিগণ গাছের চারা রোপণ করেন। এর আগে দুই দিনের সফরে গোপালগঞ্জে অবস্থান নিয়ে মাননীয় বিচারপতিগণ গোপালগঞ্জ বিচার বিভাগের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন এবং মামলা সংক্রান্তে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় আইনগত নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply