শীতার্ত মানুষের উষ্ণতায় মানবতার হাত বাড়াল আস-সুন্নাহ ফাউন্ডেশন।
নকলা(শেরপুর) প্রতিনিধিঃ লিখন আহমেদ
শেরপুরের নকলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি শীতার্ত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল একটি শীতের হুডি জ্যাকেট, একটি কম্বল, একটি টুপি, এক জোড়া মোজা ও দুটি ইসলামি বই।
এ উপলক্ষে উপজেলার কায়দা বাজারদী গোরস্থান মসজিদ মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর সভাপতিত্বে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. ঘোবাইর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাসিবুল হাসান হাসিব, মাওলানা মুহাম্মদ হযরত আলী, হাফেজ আহমাদ উল্লাহ, মোশাররফ হোসাইন (সাবেক সভাপতি, নকলা প্রেস ক্লাব ও সহকারী শিক্ষক, বানেশ্বরদী দাখিল মাদ্রাসা) এবং আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম ভূঁই, সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিনসহ অর্ধশতাধিক শীতার্ত নারী-পুরুষ ও ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী বলেন, শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। নকলায় প্রথম ধাপে ৫০ জনের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবতার সেবায় আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply