1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন সফল করতে গোপালগঞ্জে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার : বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ

কাশিয়ানীতে শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর ও জমি দখলের মামলায় গ্রেপ্তার-১

  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৭৯৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল ও টিনশেড ঘর ভাঙচুরের ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামি শাওবান মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়টি। কিন্তু ক্ষমতার দাপটে গত রোববার (১৩ জুন) শাওবান মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিদ্যালয়ের টিনশেড ঘর ভেঙে তছনছ করে। সেই সঙ্গে লুটপাট করে বিদ্যালয়ের মুল্যবান গাছ, বিদ্যুৎ চালিত পাখা ও অন্যান্য সামগ্রী। এ সময় বিদ্যালয়ের শিক্ষকসহ কমিটির লোকজন বাধা দিলে শাওবান সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের তাড়িয়ে দিয়ে ভাঙচুর চালায়।

পরে এ ঘটনার প্রতিবাদে হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার শত শত নারী-পুরুষ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে শাওবানের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। তারা জানান, তাদের বাপ-দাদারা ছেলেমেয়েদের পড়ালেখার কথা চিন্তা করে ওই বিদ্যালয়ের নামে জমি দিয়েছিলেন। এখন সে জমি দখলের পাঁয়তারা করছেন আব্দুল হামিদ মোল্লা। আর তার ছেলে শাওবান ভেঙে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।

হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মৈত্র, ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস ন্যায় বিচার ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন বলেন, কুখ্যাত রাজাকার আব্দুল হামিদের ছেলে শাওবান তার সন্ত্রাসী দোসরদের নিয়ে এলাকার নিরীহ জনগণের এবং বিদ্যালয়ের যে ক্ষতি করেছে তার কঠোর বিচার দাবি করছি। সেই সাথে শাওবানের সঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর, প্রাইমারি স্কুলের শিক্ষক মনিরুল ইসলাম সহ আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে শাওবান মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho