1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৮০৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নিকট প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, খুলনা -২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ সালাউদ্দিনের সহধর্মিণী মিসেস সম্পা, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর এপিএস -২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, জেলা আ. লীগের যুগ্মসাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেযর মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার সহ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho